ইফতারের সময় সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত:রবিবার, ০৯ এপ্রি ২০২৩ ০৩:০৪

ইফতারের সময় সংঘর্ষে যুবক নিহত

Manual8 Ad Code

হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে বুকে টেঁটাবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন উভয়পক্ষের প্রায় অর্ধশত জন। শনিবার (৮ এপ্রিল) ইফতারের সময় উপজেলার কুশিয়ারতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর মিয়া (৩৫) ওই গ্রামের ধলাই মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আজমান মিয়া ও কাছম আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি সমাধানের জন্য গত ২৭ মার্চ সালিশ ডাকা হয়। সেখানে সমস্যার সমাধানও হয়।

Manual8 Ad Code

এরই জের ধরে শনিবার বিকেলে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code

এদিকে চিকিৎসা নিতে এসেও উভয়পক্ষের লোকজন আরেক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হাসপাতাল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়।

সংঘর্ষ ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ