মাধবপুরে সড়ক দুর্ঘটনা আনসার সদস্য নিহত

প্রকাশিত:শনিবার, ২৮ জানু ২০২৩ ১২:০১


Manual8 Ad Code

সুরমাভিউ:-  ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে সড়ক দূর্ঘটনায় ১ আনসার সদস্য নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কে পড়ে যায়।

Manual6 Ad Code

এতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী নাসিরনগর উপজেলার ফুলপুর গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র দুই কন্যা সন্তানের জনক আফছার উদ্দিন (৩২) ও বিজয়নগর উপজেলার কাটিঙ্গা গ্রামের জারু মিয়ার ছেলে নাজির আহম্মদ গুরুতর আহত হয়। স্থানীয় জনতা আহতাবস্থায় দুজনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আফছার উদ্দিন কে মৃত ঘোষনা করেন।

Manual2 Ad Code

নিহত আফসার উদ্দিনের ভাই জানান, আফসার উদ্দিন চট্টগ্রাম আনসার কার্যালয়ে কর্মরত ছিলো, রাতে নোয়াপাড়া ট্রেনের টিকেট কেটে ফেরার পথে মুক্তিযোদ্ধা চত্বরে দুর্ঘটনায় নিহত হন। সে দুই কন্যা সন্তানের জনক।

Manual8 Ad Code

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ