দেশের তৃতীয় সর্বোচ্চ করদাতা নির্বাচিত সিলেটের মেসার্স মোহাম্মদ জামিল ইকবাল কোম্পানি

প্রকাশিত:শনিবার, ২৪ ডিসে ২০২২ ১১:১২


Manual7 Ad Code

সুরমাভিউ:-  ২০২১-২২ কর বছরের ফার্ম ক্যাটাগরিতে সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছেন সিলেটের স্বনামধন্য ঠিকাদারী ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ জামিল ইকবাল কোম্পানি।

Manual1 Ad Code

আগামী বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ২০২১-২০২২ কর বছরের ‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে মেসার্স জামিল ইকবাল কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল এর হাতে ট্যাক্স কার্ড ও সম্মাননা স্মারক প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল এমপি।bসিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আখাখাজনা (বড় বাড়ি) বর্তমানে সিলেট নগরীর শিবগঞ্জ এলাকার বোরহানবাগ (গোলাপবাগ) এর বাসিন্দা মরহুম আশহাক আহমেদ ও হবিবুন নেছা চৌধুরী এর পুত্র মোহাম্মদ জামিল ইকবাল ও মোহাম্মদ জাহিদ ইকবাল দীর্ঘদিন থেকে সুনামের সহিত ঠিকাদারি ব্যবসা পরিচালনা করে আসছেন।

ঠিকাদারি ব্যবসার পাশাপাশি মোহাম্মদ জামিল ইকবাল এনআরবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান, কনস্ট্রাকশন মেশিনারিজের আমদানিকারক, মধ্যপ্রাচ্যের দুবাইয়ের বিখ্যাত আলআনুদ পারফিউম এর পার্টনার সহ আরো অনেক প্রতিষ্ঠিত ব্যবসার সাথে জড়িত রয়েছেন।

Manual3 Ad Code

মোহাম্মদ জামিল ইকবাল বিগত আট বছর ধরে সিলেট অঞ্চলের সেরা করদাতা হিসেবে সম্মানিত হয়েছেন এবং গত বছর সারা দেশের মধ্যে ফার্ম ক্যাটাগরিতে ২য় স্হান অর্জন করেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ