চুনারুঘাটে সতর্ক পাহারায় আওয়ামী লীগ

প্রকাশিত:বুধবার, ০৭ ডিসে ২০২২ ০৯:১২

Manual2 Ad Code

চুনারুঘাট প্রতিনিধি:-  আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ কে কেন্দ্র করে সতর্ক পাহারায় থাকতে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের আওতাধীন সকল ইউনিট ও এর সহযোগী সংগঠনের সকলকে নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি আগামী ১০ ডিসেম্বর বিএনপি-জামাতের নাশকতা মোকাবেলায় চুনারুঘাট শহরে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীদের নিয়ে শক্তিশালী অবস্থান নিশ্চিত করবে বলে জানা গেছে।

Manual7 Ad Code

আজ বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বিজয় দিবস ও জাতীয় সম্মেলনকে সামনে রেখে পরামর্শ ও মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Manual3 Ad Code

চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আকবর হোসেইন জিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার আলীর সঞ্চালনায় এতে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সকল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন৷

আগামী ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে চুনারুঘাট উপজেলা থেকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নেতাকর্মীরা অংশ নেবেন বলেও জানানো হয়।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ