কানাইঘাটে জমিয়তের কর্মী সম্মেলন ও হাদিয়া বিতরণ সম্পন্ন
প্রকাশিত:বুধবার, ০৭ সেপ্টে ২০২২ ১২:০৯
Manual5 Ad Code
সুরমাভিউ:- জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট উপজেলা শাখার ব্যবস্থাপনায়,আমেরিকার মিশিগান জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ তাজ উদ্দীন এর অর্থায়নে, জমিয়ত কর্মীদের মাঝে হাদিয়া বিতরণ ও কর্মী সম্মেলন সম্পন্ন।
গতকাল (০৭ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৩টায় কানাইঘাট বাজারস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা হেলাল আহমদ ও মাওলানা তাহের আহমদ এর সভাপতিত্বে এবং মুফতি ইবাদুর রহমান, মাও. আলতাফ হুসাইন, মাওলানা খলীলুর রহমান ও মাওলানা ইমরান হুসাইন এর যৌথ পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন যাকারিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।
এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মুসব্বির, উপজেলা জমিয়তের সহসভাপতি হা. মাও. জালাল আহমদ, মাও.আব্দুল আজীজ,সাতবাক জমিয়তের সভাপতি মাও. জমেশদ আলী,দীঘিরপার ইউনিয়ন সভাপতি মুফতি নূরুল আলম, ঝিংগাবাড়ী ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাও.নজরুল ইসলাম,জমিয়ত নেতা জনাব সিরাজ আহমদ (মেম্বার), আলহাজ্ব ফয়জুর রহমান (মেম্বার), মাও. বুরহান উদ্দীন, মাও. আব্দুল মালিক, মাও. গিয়াস উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন,জমিয়ত স্বচ্ছ আকীদাকে সংরক্ষণ করে দেশ ও জাতির খেদমত আঞ্জাম দিতে চায়। জমিয়তের প্রতিটি কর্মীকে সচ্চরিত্রবান হওয়ার পাশাপাশি একনিষ্ঠতার সহিত দলীয় কাজে জড়িত হওয়া প্রয়োজন। তারা বলেন, লাগামহীন দ্রব্যমূল্যের কারণে আজ জনজীবন অতিষ্ঠ, জুলুম নির্যাতনে জাতি আজ ক্লিষ্ট। দেশ ও জাতির কল্যাণ ও মুক্তির জন্য জমিয়ত কর্মীদের অগ্রণী ভূমিকা করা নিতান্ত জরুরী।
পরিশেষে সাড়ে চারশত কর্মীদের মাঝে হাদিয়া বিতরণ, জনপ্রতিনিধি ও প্রবাসী জমিয়ত নেতাদের সংবর্ধনা প্রদান ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি।