কোম্পানীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত:রবিবার, ০৪ সেপ্টে ২০২২ ০৯:০৯

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ১

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় গোয়াইনঘাট সার্কেলের সরকারি পুলিশ সুপার জনাব প্রবাস কুমার সিংহ এর তত্ত্বাবধানে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব সুকান্ত চক্রবর্তী এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযানের অংশ হিসেবে ০৪ সেপ্টেম্বর রাত অনুমান ০৮.৩০ ঘটিকায় থানা পুলিশের একটি বিশেষ টিম উত্তর টুকেরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।

Manual8 Ad Code

এ সময় টুকের গাঁও গ্রামের তোরাব আলীর ছেলে আব্দুল হাসিম এর নিকট হতে পাঁচশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।মাদক উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন।

Manual5 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। সীমান্ত এলাকায় মাদকের রুট চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ