জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই : আব্দুল আহাদ খান জামাল

প্রকাশিত:রবিবার, ০৪ সেপ্টে ২০২২ ০৯:০৯

জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই : আব্দুল আহাদ খান জামাল

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেছেন, আমাদের আন্দোলন হবে গনতন্ত্র ফিরে পাওয়ার আন্দোলন। মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই। আমরা কঠিন থেকে কঠিন আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে মুক্ত করব।

Manual8 Ad Code

রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কোম্পানিগঞ্জ উপজেলার পুর্ব ইসলামপুর ও পশ্চিম ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা ও তথ্য উপাত্ত ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।তিনি আরও বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।

Manual6 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন এর সভাপতিত্বে সভায় সন্মানিত অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শাহাবুদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হুসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সরোয়ার রেজা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বোরহান উদ্দিন খন্দকার ফরহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া মেম্বার, সদস্য নানু মেম্বার, তাজ উদ্দিন, খোকন রঞ্জন দে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল আহমদ।

Manual6 Ad Code

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলালের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হুসেন।

Manual3 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন রানা, আব্দুল মজিদ বাবুল, লিটন আহমদ, তারেক আহমদের, সদস্য জাহাঙ্গীর মিয়া, সাহেবুজ্জামান সাহেব, শাহাব উদ্দিন, মামুন আহমদ, সফিকুল ইসলাম, শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল বাশার বাদশা, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিফজুর রহমান, সদস্য সচিব ইকবাল হোসেন,  ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দল, উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফারুক আহমদ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ