ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা কমিটি গঠন

প্রকাশিত:রবিবার, ০৪ সেপ্টে ২০২২ ০৯:০৯

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট সদর উপজেলার ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা (গভঃরেজিঃনং-১২৩৭/১৪) এর উপদেষ্টা কমিটি পূর্ণ গঠন করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৭ টায় সংস্থার কার্যালয়ে সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আব্দুল বাছিতের পরিচালনায় কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদকে প্রধান উপদেষ্টা ঘোষণা করে ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

Manual3 Ad Code

উপদেষ্টারা হলেন, খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. ইলিয়াছ আলী, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার নুর আহমদ, এডভোকেট মো. খোরশেদ আলম, খাদিমনগর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, সাংবাদিক অলিউর রহমান, ডা. জালাল আহমদ, আজিজুর রহমান, সাইদুর রহমান সাঈদ, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আরব আলী ও লন্ডন প্রবাসী আনছার আলী।

এসময় উপস্থিত ছিলেন, সংস্থার সহ-সভাপতি মো. সাহেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক উছতার আলী, সহসাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, সাবেক অর্থ সম্পাদক মো. আব্দুল মালিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুস শহীদ, প্রচার সম্পাদক কফিল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আব্দুল মুতলিব, সদস্য আব্দুল মুকিত, নাসির উদ্দীন, আব্দুল কাদির, রিপন আহমদ, জুয়েফ আহমদ, শাহাব উদ্দিন প্রমুখ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ