বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

প্রকাশিত:রবিবার, ০৪ সেপ্টে ২০২২ ০৩:০৯

বিয়ানীবাজার ও গোলাপগঞ্জে পৃথক অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

Manual2 Ad Code

সুরৃাভিউ:-  সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সার্বিক দিক-নির্দেশনায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ জনাব হিল্লোল রায় এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযানের অংশ হিসেবে ০৩ সেপ্টেম্বর রাত অনুমান ০৮.৩০ ঘটিকায় থানা পুলিশের একটি টিম দক্ষিন দুবাগ বাজারে অভিযান পরিচালনা করে।

Manual5 Ad Code

এ সময় খশিরবন্দ হাতিটিল্লা গ্রামের মৃত হাজী মখদ্দছ আলীর ছেলে শিব্বির আহমেদ (৫৪) এবং খশির পুন্নাগাঁও গ্রামের মখদ্দস আলীর ছেলে আমিনুল ইসলাম (৪০)-দ্বয়ের দেহ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

অপরদিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় সুনামপুর বাজারে আব্দুল হান্নানের চায়ের দোকানের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উত্তর সুনামপুর গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র সাদিকুর রহমান খান (৪৫) এর নিকট হতে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় গতকাল ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে সিলেট জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ