জকিগঞ্জে মাদকসহ দুইজনকে আটক করে পুলিশ

প্রকাশিত:শনিবার, ০৩ সেপ্টে ২০২২ ০৫:০৯

জকিগঞ্জে মাদকসহ দুইজনকে আটক করে পুলিশ

Manual3 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের জকিগঞ্জে মাদকসহ ২ (দুই) জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সাবির্ক দিক-নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন ও তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ থানা দিন শাহ্গলি বাজার এলাকায় অভিযান চালিয়ে (আট শত) ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ (আট হাজার টাকা) ৮,০০০/-সহ তাদেরকে আটক করে থানা পুলিশ।

Manual5 Ad Code

আটককৃতরা হলেন, কানাইঘাট উপজেলা নিজ বাউরভাগ দক্ষিণ গ্রামের জলাল আহমদ এর ছেলে বাবুল আহমেদ (২৮) ও একেই উপজেলার নিজ বাউরভাগ পর্ব গ্রামের আব্দুস শুকুর পুত্র এবাদুর রহমান (২২)। এ সময় তাদের সহযোগী ১জন পালিয়ে যায়।

Manual4 Ad Code

আটককৃত আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে।

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ