গ্লোবাল টিভি’র আনুষ্ঠানিক শুভ যাত্রায় সুনামগঞ্জে কেককাটা ও আলোচনা সভা
প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ ০৫:০৬
Manual1 Ad Code
নিজস্ব প্রতিনিধি:- বিশ্বময় প্রতিদিন শ্লোগান নিয়ে এইচডি গ্লোবাল টেলিভিশনের আনুষ্ঠানিক শুভ যাত্রা উপলক্ষে সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় সুনামগঞ্জ পৌর বিপনীতে অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের সভাপতিত্বে ও ছাতক-দোয়ারা প্রতিনিধি এনামুল কবির মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি, দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক প্রকাশক ও এসএটিভি’র জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, একুশে টিভি’র জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক সোনালী খবর প্রতিনিধি ফরিদ মিয়া, দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী, চ্যানেল এস বিডি’র জেলা প্রতিনিধি ফোয়াদ মনি তালুকদার, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম মিলন, দৈনিক আমার বার্তা প্রতিনিধি আফজাল হোসেন দৈনিক হাওরাঞ্চলের কথা’র বার্তা সম্পাদক আলাউর রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আবু হানিফ, বিডি নিউজ প্রতিনিধি আশিকুর রহমান পীরসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, গ্লোবাল টিভি হাওরপাড়ের মানুষের জীবনচিত্রসহ সমাজের নানান অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।