১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২৬ জুন ২০২২ ০৮:০৬
সুনামগঞ্জ প্রতিনিধি:- রবিবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি আদার বাজার ও রঙ্গারচর গ্রামের বন্যা পীড়িত মানুষদের দেখতে যান সুনামগঞ্জ -০৪ আসনের এমপি পীর মিসবাহ্।
এসময় তিনি ক্ষতিগ্রস্থ মানুষদের সাথে আলোচনা করে তাদের দূর্দশা লাঘবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবার আশ্বাস দেন। এসময় তিনি বলেন সাম্প্রতিক ২০২২ সালের বন্যা মানুষের জীবনকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। এই বন্যায় মানুষের ঘরের সকল জিনিসের ক্ষতি সাধিত হয়েছে, এমনকি কারো বসত ঘরটি পর্যন্ত বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে তারা এখনও আশ্রয় কেন্দ্রে কিংবা অন্য কারো বাড়ীতে আশ্রিত আছেন, আমি সেই সকল ক্ষতিগ্রস্থ পরিবারের পূর্ণবাসনের ব্যাপারে সরকারের উপর মহলে কথা বলছি, আমাদের জেলা প্রশাসক কে অনুরোধ করেছি ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ভিজিডি ভিজিএফ এবং খাদ্যবান্ধব কর্মসূচী চালু করতে। টিসিবির মাধ্যমে গ্রামের সাধারণ মানুষকে ন্যায্য মূল্যে পণ্যের ব্যবস্থা করার জন্য বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী বন্যা দেখে গেছেন, তিনি সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে গেছেন। আমি সংসদেও আবার আপনাদের দূর্দশার কথা তুলে ধরব।আমি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশেই থাকব। সকলে মিলে দূর্যোগ মোকাবেলা করেই এগিয়ে যাব।এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির, জেলা জাতীয় পার্টির নেতা জসিম উদ্দিন লাল, বিশিষ্ট মুরব্বি আজর আলী, সদর উপজেলা জাপার সেক্রেটারী সজ্জাদুর রহমান সাজু, রঙ্গারচর ইউপি জাপার আহবায়ক ফয়জুর রহমান, জাতীয় ওলামা পার্টি সুনামগঞ্জ জেলার আহবায়ক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, আলাল, তারা মিয়া, রইছ মিয়া, সাবেক মেম্বার খালেক মিয়া প্রমূখ।
Helpline - +88 01719305766