গণহত্যা দিবসে শহীদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত:শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ০৫:০৩
Manual4 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- গণহত্যা দিবস উপলক্ষে শুক্রবার ২৫ মার্চ সকাল ৯টা ৩০ মিনিটে মৌলভীবাজার জেলা শহরের শাহ মোস্তফা রোডের পাশে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, জেলা বিশেষ শাখার ডিআইও মোঃ আব্দুল হাই, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক, সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মর্তুজা, টিআই প্রশাসন মোঃ মাহফুজ আলম, আরওআই মোঃ আশরাফুল ইসলাম, অপরাধ শাখার ইন্সপেক্টর ক্যশৈনু, পুলিশ লাইন্সের আরআই মোঃ জাকির হোসেন ও জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।