মৌলভীবাজারে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত:রবিবার, ২০ মার্চ ২০২২ ০৭:০৩

মৌলভীবাজারে ১০ হাজার পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

Manual6 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  পবিত্র রমজান মাসকে সামনে রেখে মৌলভীবাজার জেলার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রবিবার (২০ মার্চ) থেকে বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত প্রথম ধাপে সাশ্রয়ীমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মোঃ নেছার আহমদ এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, ও মৌলভীবাজার সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাবরীনা রহমান বাঁধন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপী ১ কোটি নিম্নআয়ের পরিবারের মাঝে সাশ্রয়ীমূল্যে টিসিবির পণ্য বিক্রয়ের আওতায় মৌলভীবাজারে ১০ হাজার পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এ পণ্য বিক্রয় করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ