মৌলভীবাজারের কুলাড়ায় পিকআপভ্যান চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ১০:০৩

মৌলভীবাজারের কুলাড়ায় পিকআপভ্যান চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

Manual6 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের কুলাউড়ায় চলন্ত পিকআপভ্যানে দৌঁড়ে ওঠতে গিয়ে গাড়ীর নীচে চাপা পড়ে আহাদুর রহমান আহাদ (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সকালে পৌর এলাকার দত্তরমুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহাদ দত্তরমুড়ি গ্রামের ইছবর আলীর ছেলে।
আহাদের পরিবার সূত্রে জানা যায়, আহাদ আমির ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সোমবার সকালে বাড়ির পাশে একটি চলন্ত পিকআপভ্যানের পেছনে ওঠতে যায় আহাদ। এ সময় হাত ফসকে আহাদ গাড়ীর নীচে চাপা পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আহাদকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি বিণয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ