মৌলভীবাজারের বড়লেখায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার ৫
প্রকাশিত:বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ০৭:০৩
Manual1 Ad Code
নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের পানিধার এলাকায় একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ যুবতি ও ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার ( ৯ মার্চ ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে,পানিধারের নাছিমা বেগম কলির একটি বাসা ভাড়া করে আফিয়া বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার যুবতীদের দিয়ে অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নজরুল ইসলাম, এএসআই আব্দুল হালিম, এএসআই এরশাদ মিয়াসহ একদল পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাসায় অভিযান চালান। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় পুলিশ ৩ যুবতী ও ২ যুবককে গ্রেপ্তার করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, অসামাজিকতার দায়ে ৩ যুবতি ও ২ যুবককে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।