মৌলভীবাজারে “কইন্যা- নারীদের হাট” এর শুভ উদ্বোধন

প্রকাশিত:মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ ০৮:০৩

মৌলভীবাজারে “কইন্যা- নারীদের হাট” এর শুভ উদ্বোধন

Manual6 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বসবে ‘কইন্যা-নারীদের হাট’এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ( ৮ মার্চ) সকালে চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ  প্রাঙ্গনে জেলা প্রশাসন এর সহযোগিতায়,লেডিস ক্লাব ও উপজেলা প্রশাসন সদর এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটের শুভ উদ্বোধন করেন, মৌলভীবাজার লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীন। নারীরা উৎপাদিত বা তৈরি করা পণ্যের পসরা সাজিয়ে সপ্তাহে দুইদিন এখানে নিয়মিত বসতে পারবেন।
স্থানীয় সরকারের উপ পরিচালক মল্লিকা দে, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার উদ্দীন আহমদসহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরীনা রহমান বাঁধন। সিলেট বিভাগে এই প্রথম ‘কইন্যা-নারীদের হাট’ এর উদ্বোধন করা হলো।

এ সংক্রান্ত আরও সংবাদ