মৌলভীবাজারে এন আর মিডিয়া”র ২য় বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত:মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ ১০:০৩

মৌলভীবাজারে এন আর মিডিয়া”র ২য় বর্ষপূর্তি উদযাপন

Manual7 Ad Code

সুরমাভিউ:-  ” সত্যাের পথে এক ধাপ এগিয়ে” এই স্লোগান কে সামনে রেখে সময়ের জনপ্রিয় সংবাদ মাধ্যম এন আর মিডিয়া”র ২য় বর্ষপূতি উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

২৮ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৩টায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এন আর মিডিয়ার সম্পাদক ও প্রকাশক নাছরিন প্রিয়ার সভাপতিত্বে ও দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রীম কোর্টের আইনজীবি, মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ড এর পৌর কাউন্সিলর ও জেলা জজ আদালত এর এপিপি, চা-কন্যা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট পার্থ সারথী পাল।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ গোলজার আহমদ হেলাল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক সাংবাদিক দুরুদ আহমেদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদ, জেলা যুব কল্যাণ সংস্থা এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম, মোহন ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহন আহমদ।

Manual3 Ad Code

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এ,বি,এল এ ওয়েল ফেয়ার এসেসিয়েশন এর সভাপতি মোঃ তাওহীদ ইসলাম, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) জেলা শাখার সভাপতি শ্যামলী সুত্রধর, সাংবাদিক অঞ্জন প্রশাদ রায় চৌধুরী,সাংবাদিক তিমির বণিক, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কাইয়ুম সুলতান, রাশেদ আহমদ, মেধাবী ছাত্র রাহাত আহমদ সিফন, মাওঃ শরীফ আহমদ, সাংবাদিক শাহ মোঃ ফজলুর রহমান, কিবরিয়া আহমেদ, সৈয়দ সোয়েব আলী সুমন, জাহেদুল ইসলাম পাপ্পু,কিবরিয়া আহমদ,আবু তালেব চৌধুরী,জিহাদ আহমদ, প্রমুখ।

এছাড়াও বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ সমূহ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন হাঁটি হাঁটি পা পা করে সফল এবং সুনামের সহিত এই সংবাদ মাধ্যমটি ৩য় বর্ষে পদার্পন করেছে। আমরা আশা করি এন আর মিডিয়া আরও এগিয়ে যাবে,কারণ এই মিডিয়া শুধু সংবাদ প্রকাশ করে না সমাজের জন্য সেবা মূলক কাজও করে যাচ্ছে। এছাড়া এই চ্যানেলের সম্পাদক একজন নারী। তিনি একজন নারী হয়ে এই মিডিয়াকে এতো দুর নিয়ে এসেছেন এটা সত্যিই প্রশংসনীয়।বক্তারা বলেন,এন আর মিডিয়ার বর্ষপূর্তিতে মিডিয়া পরিবারের সকলকে শুভ কামনা ও অভিনন্দন জানান।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ