সিলেটের মধুবন সুপার মার্কেটে জান্নাত ফেব্রিক্স এর উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:Monday, 18 May 2026 09:05

সিলেটের মধুবন সুপার মার্কেটে জান্নাত ফেব্রিক্স এর উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের মধুবন সুপার মার্কেটে জান্নাত ফেব্রিক্স এর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বাদ আসর মধুবন সুপার মার্কেটের ২য় তলায় ১০৬ নং দোকানে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

জান্নাত ফেব্রিক্স এর স্বত্ত্বাধিকারী ফখরুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, মো: মনজুর আহমদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: দুলাল হোসেন, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, রেদোয়ান আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: সাব্বির আহমদ।

এছাড়াও মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীজনরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

মিলাদ পরিচালনা করেন মধুবন মার্কেট মসজিদের সহকারী ইমাম মাওলানা ইউনুস মাযহার। দোয়া পরিচালনা করেন মধুবন মার্কেট মসজিদের ইমাম আব্দুল হালিম আলবাব।

জান্নাত ফেব্রিক্স এর স্বত্ত্বাধিকারী ফখরুল ইসলাম চৌধুরী মিলাদ ও দোয়া মাহফিলে সবাই উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে শ্যাটিং, স্যুটিং, পেন্টিং ও পাঞ্জাবির কাপড় সূলভমূল্যে ক্রয় করার জন্য ক্রেতা জনসাধারণের প্রতি আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ