শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার, ০৭ এপ্রি ২০২৬ ০৭:০৪

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে চলমান কমল সাহিত্য পরিষদ, সিলেট আয়োজিত “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা”-এর দ্বিতীয় দিনে উৎসবমুখর পরিবেশে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।

Manual5 Ad Code

গ্রন্থমেলার দ্বিতীয় দিন সোমবার সন্ধ্যা ৭টায় প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির  প্রফেসর ডা. আব্দুল মজিদ এবং সঞ্চালনা করেন কমল সাহিত্য পরিষদ সিলেট-এর সভাপতি সাজন আহমদ সাজু।

Manual2 Ad Code

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির  সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক কামরুল আলম, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম ও মামুন আহমদ মিন্টু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য লুৎফর রহমান, যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন এবং কবি কাওসার আরা বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোশাহিদ আলী, কমল সাহিত্য পরিষদের জুবায়ের আহমদ ও কয়েস আহমদ, কবি ফাতেহা বেগম এবং মোস্তাক আহমদ সাকেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Manual4 Ad Code

পুরস্কার বিতরণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ