মৌলভীবাজারে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার, ০৬ এপ্রি ২০২৬ ০৬:০৪

মৌলভীবাজারে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৬ এপ্রিল সোমবার সকালে।
“ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা”, “Sports: Building Bridges, Breaking Barriers” এবং “গড়বো ক্রীড়ায় সেতু, বন্ধন করবো বাধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সকাল ৯:৩০ ঘটিকায় জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন  তৌহিদুজ্জামান পাভেল, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার।
“জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন” শীর্ষক বিষয়ে আলোচনায় ক্রীড়ার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরা হয়।
এছাড়াও, একই দিন সকাল ১০ ঘটিকায় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রীয় আলোচনা সভায়  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ মোঃ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন। উক্ত সভায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ