রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ইসলামী সমাজ ব্যবস্থা বির্নিমানে এগিয়ে আসতে হবে : মাওলানা রেজাউল করিম জালালী

প্রকাশিত:সোমবার, ০২ মার্চ ২০২৬ ০৮:০৩

রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ইসলামী সমাজ ব্যবস্থা বির্নিমানে এগিয়ে আসতে হবে : মাওলানা রেজাউল করিম জালালী

Manual3 Ad Code

সুরমাভিউ:-  রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী পেশাজীবি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে তাক্বওয়া অর্জনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সোমবার (২ মার্চ) নগরীর তালতলাস্থ গুলশান রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী।

Manual4 Ad Code

বিশেষ অতিথি নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (সাবেক এমপি), যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, আমার দেশ সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সল আলম, জাগপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ লিটন, লেবার পার্টি মহানগর সভাপতি খালেদ আহমদ, এলডিপি জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, নেজামে ইসলাম পার্টির মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক।

Manual7 Ad Code

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, মাওলানা সামছুদ্দিন মোঃ ইলিয়াস, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আব্দুল আহাদ, মুফতি রশিদ আহমদ, মাওলানা কমর উদ্দিন, ডা: মাওলানা মোস্তাফা আহমদ আজাদ, প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ কয়েছ আহমদ, মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, মাওলানা আমিন আহমদ রাজু, হাফিজ মাওলানা রিয়াজ আল মামুন, মুফতি আব্দুস সালাম, মাওলানা আইয়ুব আলী কামালী, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা আব্দুল মুহাইমিন, সাংবাদিক আকতার সাদিক চৌধুরী, শাহীন আহমদ, জাবেদ আহমদ, ব্যবসায়ী সাজ্জাদ খান, হাফিজ সাইফুল ইসলাম, মাওলানা ওলিউর রহমান, মুফতি কয়েছ আহমদ, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা জহুরুল হক, বদরুল আলম মুকিত, মাওলানা বোকাইর আহমদ, মাওলানা হুসাইন আহমদ, সুলতান আহমদ, মুহাম্মদ সালাহ উদ্দিন, মুহাম্মদ জিল্লুর রহমান, মাওলানা হুসাইন আহমদ ইসলাহ, হাফিজ আব্দুস সামাদ, মাওলানা জাহেদ আহমদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেতা আবু তাহের মিসবাহ সহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাহে রমজান রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এ মাসেই মহাগ্রন্থ আল কোরআন নাযিল ও ইসলামের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদরের যুদ্ধ হয়েছিল। তাই আমরা সকলে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলামী সমাজ ব্যবস্থা বির্নিমানে এগিয়ে আসতে হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ