এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে : এমপি এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত:রবিবার, ০১ মার্চ ২০২৬ ০৯:০৩

এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে : এমপি এমরান আহমদ চৌধুরী

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- বিগত দিনে আওয়ামী লীগ শুধু লুটপাটেই ব্যস্ত ছিলো। জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ছিলো না। যার কারণে তারা কোনো উন্নয়ন করেনি। কিন্তু এবার মানুষ আস্থা রেখেছে ধানের শীষে।

ইনশাআল্লাহ অবহেলিত এই জনপদকে উন্নয়নের মাধ্যমে একটি মডেল আসন হিসেবে প্রতিষ্ঠিত করবো। বিশেষ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের নদী তীরবর্তী মানুষের দুর্ভোগ লাগবে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিবো জীবনমান উন্নয়নে।

রবিবার (১ মার্চ) বুধবারিবাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন লকুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ডাক্তার আব্দুল গফুর, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এডভোকেট মুজিবুর রহমান মুজিব, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিন উদ্দিন এবং ক্ষুদ্র ঋণ বিষয় সম্পাদক খোরশেদ আলম।

Manual4 Ad Code

আরও বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন- বাদেপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি রুহুল কবির রিবুল, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, বাদেপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক রাসেল আহমদ নজির, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য লেইছ আহমদ, রেজাউল কবীর, সিলেট ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশীদ আহমদ মুন্না, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া শাহজাহান, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রুবেল আহমেদ, রেজা কিবরিয়া,লেইছ আহমদ, সিলেট জেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রউফ, আল ইসলাহ গোলাপগঞ্জ উপজেলার অর্থ সম্পাদক হাফিজ মাওলানা মো: অলিনুর, বাদেপাশা ইউনিয়ন আল ইসলাহ সাংগঠনিক মুজিবুর রহমান, যুবদল নেতা সাইফুদ্দিন বাদশা,নজরুল, সাব্বির, কামরুল, আকাশ ও শহীর প্রমুখ।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ