মাল্টিমিডিয়া বাস নিয়ে অনুকরণ বিতর্ক, কী বলছে জামায়াত?

প্রকাশিত:বৃহস্পতিবার, ২৯ জানু ২০২৬ ০৯:০১

মাল্টিমিডিয়া বাস নিয়ে অনুকরণ বিতর্ক, কী বলছে জামায়াত?

Manual6 Ad Code

নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন চালু করা মাল্টিমিডিয়া বাসটি অন্য কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার ব্যবহৃত বাসের অনুকরণে নয় বলে জানিয়েছে দলটি। নির্বাচনী প্রচারণা কার্যক্রমে বৈচিত্র্য আনার জন্য আগেই এই মাল্টিমিডিয়া বাস নামানোর পরিকল্পনা ছিলো বলে জানিয়েছেন জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

Manual3 Ad Code

বৃহস্পতিবার সকালে মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধনের পর থেকেই অনলাইনে পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক ও মন্তব্য দেখা যায়। কেউ কেউ দাবি করেন, বাসটির নকশা ও ব্যবহার অন্য একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার ব্যবহৃত বাসের আদলে তৈরি। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে জামায়াতে ইসলামী।

Manual8 Ad Code

এ বিষয়ে সংবাদমাধ্যমে জামায়াতের প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমাদের এই প্রচারণা বাসটির কার্যক্রম অন্য দলের ব্যবহৃত বাসের বিপরীত। আমাদের প্রচারণা কার্যক্রমে বৈচিত্র্য আনার জন্য অনেকদিন ধরে নানা পরিকল্পনা নেয়া হয়েছে। তার মধ্যে একটি হলো এই মাল্টিমিডিয়া প্রচারণা বাস।

বাসের কার্যক্রম বিষয়ে তিনি আরও বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গণভোটে হ্যাঁ ভোট এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণার কাজে বাসটি ব্যবহার করা হবে। নির্দিষ্ট এই কাজের জন্য বাসটিকে নানা বৈশিষ্ট্যে বিশেষায়িত করা হয়েছে।

বাসটি দলীয় প্রধান ডা. শফিকুর রহমানের ব্যবহারের জন্য কি-না এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাসটি শুধুমাত্র প্রচারণা কাজে ব্যবহৃত হবে। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট নেতা নয়, বরং প্রচারণার সঙ্গে যুক্ত কর্মীরাও বাসটি ব্যবহার করতে পারবেন।

Manual6 Ad Code

দলীয় সূত্রে জানা যায়, বাসটির ভেতরে রয়েছে আধুনিক মাল্টিমিডিয়া সেটআপ, যার মাধ্যমে ভিডিও, অডিও ও ভিজ্যুয়াল বার্তা সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছে দেয়া সম্ভব। বড় স্ক্রিন, উন্নত সাউন্ড সিস্টেম ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম থাকায় এটি একটি চলমান প্রচারণা প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে।

Manual2 Ad Code

উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর দেশে আসার পর থেকে লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে ভ্রমণ করছেন। নিরাপত্তার খাতিরে বাসটির জানালাগুলোতে বিশেষ বুলেটপ্রুফ কাঁচ ব্যবহৃত হয়েছে। এটি মূলত শীতাতপ নিয়ন্ত্রিত বুলেটপ্রুফ একটি মিনিবাস। নির্বাচনী প্রচারণায় বিভিন্ন স্থানে যাওয়ার ক্ষেত্রেও তিনি এ বাসটি ব্যবহার করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ