মৌলভীবাজারে হাজী মখলিছ মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

প্রকাশিত:শনিবার, ২৪ জানু ২০২৬ ০৬:০১

মৌলভীবাজারে হাজী মখলিছ মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

Manual3 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের লামুয়া গ্রামের বিশিষ্ট দানশীল ব্যক্তি মরহুম হাজী মখলিছ মিয়ার পরিবারের উদ্যোগে এলাকার গরীব অসহায় দুই শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র( কম্বল)  বিতরণ করা হয় শুক্রবার বাদ জুম্মা।
কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ আতাউর রহমান (আতা) সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, মরহুম হাজী মখলিছ মিয়ার চার ছেলে আনকার মিয়া, খালিছ মিয়া, আলি মিয়া ও আল আমীন তারা সবাই যুক্তরাজ্য প্রবাসী। তাদের বাবার নামানুসারে মানবসেবায় কাজ করার লক্ষ্যে “হাজী মখলিছ মিয়া কল্যাণ ট্রাস্ট” নামে একটি সংগঠন গঠন করেছেন, এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন আনকার মিয়া। তারা চার ভাই মিলেই সংগঠনটি চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ করা প্রয়োজন, গত করোনাকালিন সময়ে কয়েক দফায় হাজী মখলিছ মিয়া কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।এছাড়াও প্রতিবছর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা।

এ সংক্রান্ত আরও সংবাদ