এসো জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ি’ স্লোগানে সিলেটে ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসানের গণসংযোগ শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার, ২২ জানু ২০২৬ ০৯:০১

এসো জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ি’ স্লোগানে সিলেটে ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হাসানের গণসংযোগ শুরু

Manual8 Ad Code

সুরমাভিউ:-  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ কার্যক্রম শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রথম দিনের মতো ব্যাপক গণসংযোগ পরিচালনা করা হয়।

গণসংযোগে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, পীর সাহেব চরমোনাই মনোনীত সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি)। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কুশল বিনিময় করেন এবং জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

Manual4 Ad Code

গণসংযোগকালে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, “আমরা একটি ন্যায়ভিত্তিক, জনকল্যাণমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।” ‘এসো জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ি’—এই লক্ষ্য বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”তিনি আরও বলেন, জনগণের ভোট ও সমর্থনেই দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

প্রথম দিনের গণসংযোগে স্থানীয় বাজার, সড়ক ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ, পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, দলীয় কর্মীরা ও সাধারণ জনগণ সক্রিয়ভাবে অংশ নেন।

Manual5 Ad Code

নেতৃবৃন্দ জানান, এটি গণসংযোগ কার্যক্রমের সূচনা মাত্র। আগামী দিনগুলোতে জনগণকে সাথে নিয়ে সিলেট-১ আসনের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে ধারাবাহিকভাবে গণসংযোগ আরও জোরদার করা হবে।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা শাখার সভাপতি আলহাজ্ব ফজলুল হক্ব, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব রফিকুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: নুরুজ্জামান, আলহাজ্ব আব্দুর রহমান প্রমুখ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ