বেগম খালেদা জিয়ার মৃত্যু বিশ্বের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতা : তাহসিনা রুশদীর লুনা

প্রকাশিত:মঙ্গলবার, ৩০ ডিসে ২০২৫ ০৪:১২

বেগম খালেদা জিয়ার মৃত্যু বিশ্বের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতা : তাহসিনা রুশদীর লুনা

Manual1 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট-২ আসনের (ওসমানীনগর-বিশ্বনাথ) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা ও দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এম. ইলিয়াস আলীর একান্ত সচিব মো. ময়নুল হকের মাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় ইলিয়াসপত্নী লুনা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন।

Manual5 Ad Code

শোকাহত ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘আজ বাংলাদেশের জন্য একটি অন্ধকার সকাল। বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে এদেশের মানুষকে পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে অসামান্য ভূমিকা রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং চড়াই-উৎরাই পার করেছেন, কিন্তু নিজের রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন নেত্রী। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান এবং সংগ্রামের স্মৃতি আজীবন সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আজ তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অবস্মরনীয় দিন হয়ে রইল।’

Manual1 Ad Code

ইলিয়াসপত্নী বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের প্রশ্নে ছিলেন আপোষহীন, দেশের সকল সংকটে পাশে ছিলেন, শক্তি দিয়েছেন, আশা জ্বালিয়েছেন কিন্তু পৃথিবীর নিয়ম অনুযায়ী তাঁর যাত্রা এখানেই শেষ হলো। একজন প্রধানমন্ত্রী, একজন নেত্রী, একজন মা ও একজন দেশনেত্রী হিসেবে তিনি সব সময় আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তার অকুণ্ঠ সাহস, নির্ভীক নেতৃত্ব ও মানুষের জন্য অটল ভালোবাসা বাংলাদেশের ইতিহাসে চিরজীবী হয়ে থাকবে। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অসীম ধৈর্য ও সমর্থকদের প্রতি অবিচল নিষ্ঠা দেশ ও বিশ্বের রাজনৈতিক অঙ্গনে রেখে গেল এক গভীর শূন্যতা। খালেদা জিয়ার মৃত্যু শুধু রাজনৈতিক দল বা সমর্থকদের জন্য নয় এটি একটি জাতির ক্ষতি। তাঁর বিদায়ে বাংলাদেশ হারালো এক অনন্য নেত্রীকে। আমরা শ্রদ্ধার সঙ্গে তাঁর আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবার, সন্তান ও শোকাহত সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করি।’

Manual1 Ad Code

এদিকে, এমন শোকঘন মুহূর্তে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে এবং সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। বিএনপি দল থেকেও সাতদিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ