মৌলভীবাজারের জুড়ীতে মা ও শিশুপুত্রের রহস্যজনক আত্মহত্যা

প্রকাশিত:সোমবার, ২৯ ডিসে ২০২৫ ০৬:১২

মৌলভীবাজারের জুড়ীতে মা ও শিশুপুত্রের রহস্যজনক আত্মহত্যা

Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার জেলার জুড়ীতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে  মা ও তার শিশুপুত্রের রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন,উত্তর বড়ডহর গ্রামের কতুব উদ্দিনের স্ত্রী মরিয়ম আক্তার এবং তার চার বছর বয়সী ছেলে আয়ান মোহাম্মদ তোহা।
এঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি দিলীপ কান্ত নাথ।

এ সংক্রান্ত আরও সংবাদ