জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

প্রকাশিত:রবিবার, ২৮ ডিসে ২০২৫ ১০:১২

জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

Manual8 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।

Manual2 Ad Code

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার রবিবার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান।

Manual4 Ad Code

বিবৃতিতে তিনি বলেন, “আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।”

Manual5 Ad Code

গত ২৪ ডিসেম্বর শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং দেশব্যাপী সব অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে আগামী ৩ জানুয়ারি মহাসমাবেশের ঘোষণা দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ