জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি

প্রকাশিত:রবিবার, ২৮ ডিসে ২০২৫ ০৫:১২

জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি

Manual1 Ad Code

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আেরা ২টি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে– কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Manual3 Ad Code

ররিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আটদলীয় জোটের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হয়।

Manual7 Ad Code

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, ‍“আমাদের সঙ্গে আরো দুটি দল যুক্ত হয়েছে। একটি কর্নেল অলির নেতৃত্বাধীন এলডিপি ও অপরটি এনসিপি।”

তিনি আরো বলেন, “এনসিপির সঙ্গে আমাদের আলোচনা আজকে সমাপ্ত হয়েছে। তারা এখানে আসার সুযোগ পাননি। তারা রাতে একটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন।”

জামায়াত আমির আরো বলেন, ‘আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য যা বাকি আছে তা আলোচনার ভিত্তিতে আমরা সুন্দরভাবে শেষ করতে পারব আশা করি।’

Manual8 Ad Code

এর আগে বিকেলে ঢাকা-১৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক সাংবাদিকদের বলেন, “জুলাই বিপ্লবে অংশীজন দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আসন সমঝোতার মাধ্যমে জোটের মাধ্যমে ভোটে অংশ নিচ্ছি। অন্যান্য দলের সঙ্গে খেলাফতে মজলিশ, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ অন্যান্য দল থাকবে।”

গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ,বাংলাদেশ খেলাফত মজলিশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এই ৬টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে। পরে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। জামায়াতসহ এই ৮টি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেক দিন মাঠে ছিল।

নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচিন সমঝোতায় যুক্ত হওয়ায় এখানে দলের সঙ্গে সংখ্যা দাঁড়াল ১০টিতে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ