তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও খছরুজ্জামান খছরুকে স্বাগত জানিয়ে সিলেটে ছাত্রদলের মিছিল

প্রকাশিত:সোমবার, ২২ ডিসে ২০২৫ ১০:১২

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও খছরুজ্জামান খছরুকে স্বাগত জানিয়ে সিলেটে ছাত্রদলের মিছিল

Manual8 Ad Code

সুরমাভিউ:-  আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ও নবগঠিত যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব খছরুজ্জামান খছরুকে অভিনন্দন জানিয়ে সিলেট নগরীতে স্বাগত মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

Manual8 Ad Code

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে মদিনা মার্কেট থেকে স্বাগত মিছিলটি শুরু হয়ে শহরের ভিবিন্ন পয়েন্ট পদক্ষিন করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

Manual7 Ad Code

সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিনন্দন মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন লাভলু, মদন মোহন কলেজ ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পাবেল চৌধুরী, মদন মোহন কলেজ ছাত্রদলের ১ম সদস্য বিজয় সরকার, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ শুভ, কানাইঘাট পূর্ব লক্ষী প্রসাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আহমেদ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের  আওতাধীন ভিবিন্ন  ওয়ার্ড, উপজেলা, ইউনিয়নের নেতৃবৃন্দ।

সমাবেশে সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হবে এবং গণতন্ত্র ভিত শক্তিশালী হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য সারাদেশের সর্বস্তরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে সিলেট  ছাত্রদল ও প্রস্তুত নেতাকে বরণ করে নেওয়ার জন্য, সেই লক্ষ্যে ছাত্রনেতারা ঢাকায় যাওয়ার জন্য প্রস্তিতি নিচ্ছেন। সেই সাথে তিনি সিলেটের কৃতি সন্তান খছরুজ্জামান খছরু যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব মনোনীত হওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সিলেট বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। “এ সময় তিনি মিছিলটি সফলভাবে সম্পন্ন করার জন্য সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

Manual4 Ad Code

স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা কামাল আহমেদ, রবিউল আহমদ, রেজাউল মিয়া, রায়হান রাজা, রনি মিয়া, মনির মিয়া, নজরুর, নিজাম উদ্দিন, সাজু মিয়া, ময়নুল আহম্মদ, নিজাম উদ্দিন আতাউর রহমান, আনোয়ার হোসেন, জাকির আহম্মদ, সাইদুল ইসলাম, সুমন মিয়া, আলামিন কাজী, আলেক মিয়া, সুহেল, মহানগর ছাত্রদল নেতা তারেক আহমেদ, মমিন , ইমন, আজাদ, রাহুল, নয়ন, সায়েম, ইমরান সহ  অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ