ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের দোয়া

প্রকাশিত:শনিবার, ২০ ডিসে ২০২৫ ০৬:১২

ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের দোয়া

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেটে জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বাদ আসর শহীদ ওয়াসিম ব্রিগেড সিলেটের উদ্যোগে নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী মাজার মসজিদে এই মাহফিল আয়োজন করা হয়।

Manual5 Ad Code

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ শহীদ শরিফ ওসমান হাদির ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। দোয়া মাহফিলে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Manual5 Ad Code

মোনাজাত পরিচালনা করেন সৈয়দ হাতিম আলী জামে মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন কোম্পানীগঞ্জী। মোনাজাতে শহীদ হাদির আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ