১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ১৭ ডিসে ২০২৫ ০৩:১২
সিলেটে ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপিত তারা মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
তিনি সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে বিমানবন্দর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
বিমানবন্দর থানা পুলিশ সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।তবে তার উপর আগের সকল মামলায় জামিনে ছিলেন। এ ব্যাপারে বিমানবন্দর থানার ওসি শাহ মো. মোবাশ্বিরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেনি।
Helpline - +88 01719305766