দক্ষিণ সুরমায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত:রবিবার, ১৪ ডিসে ২০২৫ ১০:১২

দক্ষিণ সুরমায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

Manual5 Ad Code

সুরমাভিউ:-  দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. অনীক চৌধুরী বলেন, বাঙালি জাতি হিসেবে গড়ে উঠতে পারেনি, এক বাংলা কখন হয়নি, আমরা প্রচুর বিদ্রহ করেছি, একমাএ ১৯৭১ সালে আমরা বিজয় লাভ করি। বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বাতিঘর, তাদের হারানোর ক্ষতি অপূরণীয়। তিনি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করেন। উদ্ভাবনের মানসিকতা নিয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

Manual4 Ad Code

তিনি ১৪ ডিসেম্বর রোববার সকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতি বক্তব্যে এসব কথা বলেন।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, উপজেলা কৃষি কর্মকর্তা গৌতম পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অভিজিৎ কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রোমান মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানদা রঞ্জন তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী কাজী রিয়েল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মমতাজ বেগম, পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহবুব ইফতেখার চৌধুরী, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভা জাহাঙ্গীর আলম মুসিক, সাধারণ সম্পাদক শরীফ আহমদ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিলুফারে ইয়াসমিন, উপজেলার সহকারি শিক্ষা অফিসার মোঃ সুহেল রানা, দক্ষিণ সুরমা উপজেলা স্কাউট সম্পাদক ফয়জুর রহমান।

Manual6 Ad Code

এর আগে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. অনীক চৌধুরী উপজেলা প্রাঙনে শহীদ মিনারে ফুল দিয়ে শুদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ