১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ ডিসে ২০২৫ ০৯:১২
রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান শিশু সাজিদকে উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধারকারী দল গর্তের পাশে খনন করা সুড়ঙ্গ পদ্ধতির মাধ্যমে শিশুটিকে তুলে এনেছে।
এর আগে, বুধবার দুপুরে মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। প্রায় ৩২ ঘন্টা গর্তে আটকে ছিল শিশুটি।
সাজিদ গর্তে পড়ে যাওয়ার খবরে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে ৮টি ইউনিট যোগ দেয়।
Helpline - +88 01719305766