শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে র্যালি অনুষ্ঠিত
প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ ডিসে ২০২৫ ০৬:১২
Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:- শ্রীমঙ্গলে বহু সাংস্কৃতিক মিলনমেলার প্রতীক হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ র্যালি আয়োজন করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। শোভাযাত্রা জুড়ে ছিল ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টিভ্যালের প্রচারণা এবং সম্প্রীতির বার্তা।
শ্রীমঙ্গলে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুজাতিক-সংস্কৃতির সম্মিলন Harmony Festival 2025। আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর শ্রীমঙ্গল ফুলছড়া চা-বাগান মাঠে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।
এই উৎসবে শ্রীমঙ্গল তথা বাংলাদেশের বিভিন্ন জাতিসত্তার সংস্কৃতি, নাচ, গান, পোশাক, ঐতিহ্য ও জীবনধারার এক মহামিলনমেলা উপস্থাপিত হবে। উৎসবকে ঘিরে শ্রীমঙ্গলে ইতোমধ্যে আনন্দ উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।