বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ০৭ ডিসে ২০২৫ ১২:১২

বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:-  বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ( গভঃ রেজিঃ নং-৯৮৭৩৬/১২)  কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

(০৫ ডিসেম্বর) শুক্রবার বিকাল ০৩: ঘটিকায়  জাকজমক ভাবে ভানুগাছ রোড, উপজেলা চৌমুহনী কমলগঞ্জে, বাংলাদেশ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সম্মেলন  অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য, সৈয়দ এবাদুল হোসেন জেমস এর সঞ্চালনায়,সভাপতিত্ব করেন,বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার  সভাপতি মোঃ আব্দুস সালাম।

Manual3 Ad Code

প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র  ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহসিন মিয়া মধু।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা শাখা সভাপতি সাংবাদিক এম.এ রুমান আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট আব্দুর রব বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি ও জামায়াতে ইসলাম মনোনীত মৌলভীবাজার ৪ সংসদীয় আসনের দাঁড়িপাল্লার পদপ্রার্থী।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুরুদ আহমদ মৌলভীবাজার  জেলা বিএনপির অন্যতম সদস্য, আনোয়ার হোসেন বাবু, সিনিয়র যুগ আহ্বায়ক উপজেলা বিএনপি কমলগঞ্জ, এডভোকেট আব্দুল আহাদ, সহ-সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার জেলা শাখা, সৈয়দ জামাল হোসেন সাবেক কাউন্সিলর ২ নং ওয়ার্ড কমলগঞ্জ পৌরসভা, মামুনুর রশিদ মামুন সিনিয়র সহ-সভাপতি পৌর বণিক সমিতি কমলগঞ্জ, নুরুল হাসনাত মজুমদার প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা, মোঃ সালমান আহমদ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখা।

Manual1 Ad Code

সম্মেলনে ৩২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক মোঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ এবাদুল হোসেন জেমস। পরে বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ