মৌলভীবাজার-২ আসনে আবেদ রাজাকে ধানের শীষের প্রার্থী ঘোষনার দাবিতে অনশন

প্রকাশিত:শুক্রবার, ২৮ নভে ২০২৫ ০৬:১১

মৌলভীবাজার-২ আসনে আবেদ রাজাকে ধানের শীষের প্রার্থী ঘোষনার দাবিতে অনশন

Manual6 Ad Code

কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধি:-  মৌলভীবাজার ০২(কুলাউড়া) আসনে বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে ২৭ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় ডাকবাংলো মাঠে আমরন অনশন কর্মসূচি পালন করেছেন তার সমর্থকরা।

Manual4 Ad Code

বৃহস্পতিবার দুপুর থেকে এ অনশন কর্মসুচী শুরু করেছেন আবেদ রাজার সমর্থকরা। বিকেল ৫ টায় দিকে আবেদ রাজা অনশনস্থলে আসেন।

অনশন কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, অলিউর রহমান চৌধুরী শিবলু, শ্রমিক দল নেতা ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন বুলু, বিএনপি নেতা আশরাফ উদ্দিন চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলার সুফিয়া রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন আবেদ রাজা। আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছেন। আজ যাকে মনোনয়ন দেয়া হয়েছে, সে সময়ে তিনি লন্ডনে ভোগ বিলাসে মত্ত ছিলেন। আমরা দলীয় মনোনয়ন প্রত্যাহার করে আবেদ রাজাকে পুন:র্বিবেচনা করার দাবি জানান। দলের একটি স্লোগান আছে, জেল-জুলুম যার মনোনয়নও তার। কুলাউড়ায় কেন ব্যতিক্রম?

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ