নিজস্ব প্রতিবেদক:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। এতে মোহাম্মদ বিল্লাল হোসেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের দায়িত্ব পান।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।
গত সোমবার (২৪ নভেম্বর) লটারির মাধ্যমে নতুন পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়।