মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে রোডমার্চ কর্মসূচি ঘোষণা

প্রকাশিত:সোমবার, ২৪ নভে ২০২৫ ১০:১১

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে রোডমার্চ কর্মসূচি ঘোষণা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:-  মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তন করে কারা নির্যাতিত বিএনপি নেতা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এডভোকেট আবেদ রাজাকে মনোনয়ন দেওয়ার দাবিতে রোড মার্চ কর্মসূচী ঘোষনা করেছেন কুলাউড়া সংসদীয় আসন পুনর্বিবেচনা পরিষদ। শুক্রবার বিকেল ৪ টায় এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষনা করেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র কামাল আহমদ জুনেদ।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, পৌর বিএনপি নেতা আব্দুল মছব্বির বাদশা, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক শিপলু আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আব্দুর রহমান, শামীম আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এডভোকেট আবেদ রাজা বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিষ্টদের নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন।

Manual2 Ad Code

তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ায় কুলাউড়ায় বিএনপির শত শত নেতাকর্মী মর্মাহত হয়েছেন। আবেদ রাজাকে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে ইতিমধ্যে ইউনিয়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ঢাকায় মানববন্ধন করা হয়েছে এবং আগামী রবিবার কুলাউড়ায় রোডমার্চ কর্মসূচি ঘোষণা করা হয় এই সংবাদ সম্মেলন থেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ