সিলেট বিআরটিএ অফিসকে ঘুষমুক্ত করার জোর দাবি

প্রকাশিত:বুধবার, ১২ নভে ২০২৫ ০৯:১১

সিলেট বিআরটিএ অফিসকে ঘুষমুক্ত করার জোর দাবি

Manual6 Ad Code

সুরমাভিউ:-  সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১.৩০ ঘটিকায় মুখোমুখী সংঘর্ষ ও ওভারটেক এড়াতে সর্বপ্রকার ইঞ্জিনচালিত যানবাহনের চালকদের ঘুষমুক্ত লাইসেন্স প্রদান ও প্রশিক্ষিত চালকদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে লাইসেন্স প্রদানের দাবীতে বিআরটিএ সিলেট অফিসের সামনে ১০ মিনিট অবস্থান কর্মসূচী পালন করা হয়।

Manual4 Ad Code

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, দুরপাল্লার যাতায়াতে ইঞ্জিনচালিত বাহনের বিকল্প নেই। সিলেট-ঢাকা সহ বাংলাদেশের যেকোন বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় যাতায়াতের জন্য যেকোনো প্রকার ইঞ্জিনচালিত বাহনে চড়তে হয়। যেকোন যাত্রী গাড়িতে যাতায়াতের জন্য নিরাপত্তাকে প্রাধান্য দেন। কিন্তু চালকের অনাকাঙ্খিত ওভারটেকিংয়ের প্রতিযোগিতায় ও অদক্ষতা যাত্রীদের অসহায় করে তুলে। এই অসহায় থেকে মুক্তি পেতে  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিকল্প নেই। চালকের সবধরনের অসঙ্গতি নিয়ন্ত্রণে বিআরটিএ এর ভূমিকা অনস্বীকার্য। বক্তারা আরো বলেন, বিআরটিএ যদি মুখোমুখী সংঘর্ষ ও ওভারটেক এড়াতে সর্বপ্রকার ইঞ্জিনচালিত যানবাহনের চালকদের ঘুষমুক্ত লাইসেন্স প্রদান ও প্রশিক্ষিত চালকদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে লাইসেন্স প্রদান করেন, তাহলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলে আমরা আশাবাদী। বক্তারা সিলেট বিআরটিএ অফিসের মাধ্যমে চালকদের ঘুষমুক্ত লাইসেন্স প্রদান ও প্রশিক্ষিত চালকদের যাচাই-বাছাই করে লাইসেন্স প্রদান করার জোর দাবি জানান।

Manual6 Ad Code

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় ১০ মিনিট অবস্থান কর্মসূচীতে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব। বক্তব্য রাখেন সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী ও বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস। অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সদস্য মোঃ জুয়েল মিয়া, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর মোঃ ছাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে সিলেট-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শেখর চন্দ্র বোধ, এম.এ.আলী জালালাবাদী, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সোহেল আহমদ, সুধাংশু শেখর দাস, বনমালী দাশ, মোঃ আবু আলেক, শংকর বিশ্বাস ও শিশু প্রতিনিধি ফয়েজ হাসান।

এ সংক্রান্ত আরও সংবাদ