মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ আটক ৫

প্রকাশিত:সোমবার, ০৩ নভে ২০২৫ ০৮:১১

মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ আটক ৫

Manual2 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজন যুবককে আটক করা হয়েছে।
সোমবার ভোরে মৌলভীবাজার পৌরসভার চুবড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় ০৩ নভেম্বর সোমবার ভোর ৪টা ৪০ মিনিটে চুবড়া এলাকার কেয়ারটেকার লাল মিয়ার কলোনিতে অভিযান চালান। অভিযানকালে রুফু বেগমের ভাড়াকৃত রুম থেকে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মৃদুল মিয়া (২৪), পিতা নুর ইসলাম, সাং বর্ষিজোড়া; জুনেদ আলী (২৪), পিতা শহিদ মিয়া, সাং রঘুনন্ধনপুর, চুবড়া; সাকিব মিয়া (২৩), পিতা রিয়াজ মিয়া, সাং ফুলতলা, থানা জুড়ী; হোসাইন মিয়া (২২), পিতা মৃত সাহেদ মিয়া, সাং সোনাপুর বড়বাড়ী; এবং ভুবন মিয়া (২৬), পিতা হারুন অর রশিদ, সাং মুসলিম কোয়ার্টার— সবাই মৌলভীবাজার জেলার বাসিন্দা।
আসামিদের দেখানো মতে ও স্বীকারোক্তিতে, আসামি জুনেদ আলীর ফুফু রুফু বেগমের ভাড়াকৃত রুমের মেঝের ডান পাশ থেকে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— স্টিলের হাতলযুক্ত লোহার তৈরি একটি তরবারি, জিআই পাইপের হাতলযুক্ত লোহার তরবারি, স্টিলের হাতলযুক্ত স্টিলের তরবারি , জিআই পাইপের হাতলযুক্ত তরবারি, কাঠের হাতলযুক্ত লোহার রামদা এবং স্টিলের তৈরি দুটি ফোল্ডিং ছুরি।
এব্যপারে এসআই জাকির হোসেন রুবেল বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে, মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা নং-৯(১১)২৫, ধারা ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(f) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের  করা হয়।
গ্রেফতারকৃত আসামিদেরকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ