মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়

প্রকাশিত:বুধবার, ২৯ অক্টো ২০২৫ ০৬:১০

মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়

Manual6 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল থেকে মৌলভীবাজার জেলা শহরের শমশেরনগর সড়ক, চৌমুহনা,চাঁদনীঘাট, এম সাইফুর রহমান সড়ক, কুসুমবাগ ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার এলাকার অবৈধ দোকানপাট, যত্রতত্র সিএনজি স্ট্যান্ড, জবরদখল ও যত্রতত্র মাছ বাজার উচ্ছেদ করা হয়।
পৌরসভা আইনে মৌলভীবাজার পৌরসভার সার্বিক সহযোগিতায় এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী।
অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিকীসহ সেনাবাহিনী, পুলিশ ও সংশ্লিষ্ট  দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ