বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় কমিটির আলোচনা সভা ও বনভোজন সম্পন্ন
প্রকাশিত:রবিবার, ২৬ অক্টো ২০২৫ ০৮:১০
Manual4 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত বনভোজন ও বিভাগীয় কমিটির আলোচনা সভা সাতছড়ি জাতীয় উদ্যানের ডরমেটরি হলে বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগের সভাপতি রুমান আহমদ এর সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ হান্নান এর পরিচালনায় বনভোজন ও সিলেট বিভাগীয় কমিটির আলোচনা অনুষ্ঠিত হয় শনিবার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা এডভোকেট শিবলী খায়ের, সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক শেখ আব্দুল কাদের কাজল, সিলেট বিভাগের দপ্তর সম্পাদক আব্দুল সালাম, মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সালমান আহমেদ, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মোতালিব তালুকদার দুলাল, বাংলাদেশ প্রেস ক্লাব মাধবপুর উপজেলা শাখার সভাপতি এস এম শামীম আহমেদ, ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেলাল, সহ-সভাপতি চাদ সুলতানা চৌধুরি শাবানা, আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শিবলুর রহমান, ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, উপজেলা শাখার সভাপতি ইয়াসির আরাফাত মিল্টন, লাখাই উপজেলা শাখার সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ জমির আলী ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, বাহুবল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদ আবিদ, অজগর সদর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফরহাদ, হবিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, চুনারুঘাট উপজেলা শাখার কাজী সুজন ও আজিজুল হক নাসির, জনি খানসহ বাংলাদেশের প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখাসহ সকল উপজেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জাতীয় নির্বাচন সামনে রেখে সাংবাদিকরা কিভাবে সংবাদ প্রচার ও নির্বাচনী পর্যবেক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।