১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ আগ ২০২৫ ০১:০৮
পাপলু মিয়া:- সুনামগঞ্জের ছাতক উপজেলায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশী রিভলভার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২০ আগস্ট) ভোর ৫টা ২০ মিনিটের সময় উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামে অভিযান চালানো হয়। এসময় মোঃ ওয়ারিদ আলীর পুত্র আব্দুল মজিদ (৩৩) এর বাড়িতে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তার রান্নাঘরের সামনে ইটের স্তূপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলভার উদ্ধার করা হয়।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Helpline - +88 01719305766