মাধবপুরে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

প্রকাশিত:রবিবার, ০৩ আগ ২০২৫ ০৮:০৮

মাধবপুরে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

Manual8 Ad Code

শেখ মো শাহিন উদ্দীন:-  রোববার সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে দিনমজুর মো. সোয়েব মিয়া (২৫)।

‎পুলিশ খবর পেয়ে রোববার বিকেলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরন করেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মো. সোয়েব মিয়া দিনমজুর হিসেবে বিভিন্ন কারখানায় কাজ করত। তবে গত ৬/৭ মাস ধরে তার কোন কাজ ছিলনা। এ নিয়ে তার মধ্যে হতাশা কাজ করছিল। ধারনা করা হচ্ছে বেকার জীবন হতাশা ও অভাব অনটনের কারনে অভিমান করে বসতঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।

‎নিহত মো. শোয়েবের পিতা মো. জয়নাল মিয়া বলেন, কি কারনে তার ছেলে আত্মহত্যা করেছে তারা এ ব্যাপারে কিছু জানেনা।

‎এদিকে স্থানীয় ইউপি সদস্য মহসিন মিয়া বলেন, মো. সোয়েব মিয়া সাধারণ মানুষ ছিল। কি কষ্ট নিয়ে সে আত্নহত্যা করেছে তা স্পষ্ট নয়।

‎এবিষয়ে মাধবপুর থানার এসআই সাইদুর রহমান জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। আর কারো প্ররোচনায় সে আত্নহত্যার পথ বেছে নিয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ