জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

প্রকাশিত:শনিবার, ১৯ জুলা ২০২৫ ০৯:০৭

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

Manual3 Ad Code

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান। এরপর তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১৯ জুলাই) রাতে জামায়াতে ইসলামীর আমিরকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual3 Ad Code

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

Manual7 Ad Code

তিনি জানান, ডা. শফিকুর রহমানকে দেখতে রাত ৮টার দিকে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে যান বিএনপির মহাসচিব।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ