গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা ন্যক্কারজনক: বিএনপির মহাসচিবের উদ্বেগ

প্রকাশিত:বুধবার, ১৬ জুলা ২০২৫ ০৭:০৭

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা ন্যক্কারজনক: বিএনপির মহাসচিবের উদ্বেগ

Manual5 Ad Code

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের এই হামলা ন্যক্কারজনক।

আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে এক বিবৃতিতে এ কথা বলেন বিএনপির মহাসচিব।

Manual8 Ad Code

মির্জা ফখরুল বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। আজ গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণকামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য মাথা চাড়া দিয়ে উঠেছে- এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘এসব দুষ্কৃকারীকে কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই।’

Manual4 Ad Code

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশে যাতে আবারও ফ্যাসিবাদের উত্থান হতে না পারে, সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মতনির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর ব্যতয় হলে দেশ আবারও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে।

Manual2 Ad Code

বিএনপির মহাসচিব বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি আহত পুলিশ সদস্যদের আশু সুস্থতা কামনা করেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ