আগামী নির্বাচনে উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে : ফয়ছাল আহমদ চৌধুরী

প্রকাশিত:সোমবার, ৩০ জুন ২০২৫ ০৭:০৬

আগামী নির্বাচনে উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে : ফয়ছাল আহমদ চৌধুরী

Manual3 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি:- গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ৬ আসনের এমপি প্রার্থী ফয়ছাল আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি বিগত ১৭ বছর থেকে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-খুন, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকে পঙ্গুঁত্বকরণ করেছেন। তবু বিএনপির নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাওয়ার মুল উদ্দেশ্য ছিল-দেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করা, বাক স্বাধীনতা, ভোটাধিকার ও রাষ্ট্রকাঠামোকে মেরামত করা। এখন একটি পক্ষ সৈরশাসক শেখ হাসিনার মত গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাঁধাগ্রস্থ করতে সংষ্কারের দোহাই দিচ্ছে, অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগনের সমৃদ্ধি ও আকাঙ্খাকে অনুধাবন করে রাষ্ট্রকাঠামোকে মেরামত করার জন্য ৩১ দফা সংষ্কার প্রস্তাাব জাতির সামনে উপস্থাপন করেছিলেন।

Manual8 Ad Code

রবিবার (২৯জুন) বিকেলে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল ইসলাম গেদা মিয়ার সভাপতিত্বে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual8 Ad Code

তিনি আরোও বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজার নিশি রাতের এমপি বিগত দিনে এ অঞ্চলে টেঁকসই উন্নয়ন হয়নি। আাগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিলে গোলাপগঞ্জ উপজেলা আরো সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। তাই আগামী নির্বাচনে এই অঞ্চলে ধানের শীষকে বিজয়ী করতে  মানুষের ঘরে ঘরে যেতে যেতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে হবে। উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি আর স্বনির্ভরতার প্রতীক ধানের শীষ। তাই আগামী নির্বাচনে উন্নয়নের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।

Manual7 Ad Code

সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের সঞ্চলনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ- বিয়ানীবাজার ৬ আসনের সাংসদ পদ প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরী।

Manual4 Ad Code

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহসভাপতি আশফাক আহমেদ চৌধুরী,শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাহীন আহমদ,গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি তানজিম আহাদ, যুগ্ন আহবায়ক জাবেদুর রহমান রিপন, মারজান আহমদ,শরীফগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বপন আহমদ প্রমুখ।

এছাড়া আরোও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি কফিল উদ্দিন মেম্বার,শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহতাব উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজি বেলাল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি উনু মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুরুজ আলী মেম্বার, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েজ উদ্দিন বলাই,২নং ওয়ার্ড বিএনপির  সাধারণ সম্পাদক হাব্বি সরকার, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুনু মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম,৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হায়দার স্বপন, ৮নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, সহসভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন এমাদ, ৯নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রহমত আলী, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য জিতেন্দ্র চন্দ্র দাস জিতু প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ