দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াতে ইসলামী, নিবন্ধন পুনর্বহাল নির্বাচন কমিশনের

প্রকাশিত:মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ০৮:০৬

দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পেল জামায়াতে ইসলামী, নিবন্ধন পুনর্বহাল নির্বাচন কমিশনের

Manual4 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ও বহাল থাকছে।

মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

Manual2 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নামক দলটি আবেদন করেছিল। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয় ২০০৮ সালের ৫ নভেম্বর দলটিকে নিবন্ধন প্রদান করে।

Manual3 Ad Code

পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়েরকৃত একটি রিট পিটিশনের রায়ের ভিত্তিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়।

Manual2 Ad Code

তবে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামী আপিল বিভাগে গেলে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে এবং দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ দেয়।

Manual6 Ad Code

আপিল বিভাগের ওই রায়ের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৮ অক্টোবর, ২০১৮ তারিখে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিল, তা বাতিল করা হয়েছে। এর ফলে দলটির নিবন্ধন ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনর্বহাল করা হলো।

এ সংক্রান্ত আরও সংবাদ